আজ এই উত্সব মুখর দিনের বেশ ক’জন তারকাদের জন্মদিন পালিত হবে একইসাথে বর্ষবিদায় এবং বর্ষবরণ নিয়ে। এই তালিকায় রয়েছেন দেশ সেরা সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, সংগীতশিল্পী রফিকুল আলম এবং মডেল উপস্থাপক শারমিন লাকি। কণ্ঠশিল্পী রফিকুল আলম বিশেষ একটি ঘরোয়া শো’তে গানের আয়োজনে থাকলেও বন্ধু-বান্ধবদের নিয়ে তিনজন নিজেদের জন্মদিন পালন করবেন জানান। গুণী এই তারকাদের বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে জন্মদিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
