থার্টিফাস্ট নাইট উপলক্ষে বিশেষ ‘মিউজিক ক্লাব’-এ অংশগ্রহণ করবেন ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, জানে আলম, রুখসানা মুমতাজ, মৌটুসী, অরূপ রতন চৌধুরী, অনুরূপ আইচ। আড্ডা ও গানের পাশাপাশি স্বাগত জানানো হবে নতুন বছরকে। অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথিদের সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তারা কথা বলবেন কর্মজীবনে তাদের পথচলা, একসাথে কাজ করার অভিজ্ঞতার বিভিন্ন বিষয় নিয়ে। নিরব খানের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্ল¬বের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
