এশিয়ায় আসবেন বেকহ্যাম!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৩২
ইউরোপ আমেরিকা মাতানোর পরে এবার হয়তো এশিয়ায় পা রাখতে যাচ্ছেন ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহাম। বেকহামের এক ঘনিষ্ট সূত্র সানডে পিপলকে জানিয়েছেন, “সে (বেকহাম) ইউরোপ আমেরিকা মাতিয়েছে। এবার তার সামনে সুযোগ এসেছে চীন এবং দূরপ্রাচ্য মাতানোর। এটা হবে তার জন্য অনেক বড় একটি সিদ্ধান্ত।” আমেরিকার মেজর সকার লিগের ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে পাঁচ বছর কাটানোর পরে গত মাসে বেকহাম ক্লাব ছাড়ার ঘোষণা দেন। এর পরেই বাড়তে থাকে তাকে নিয়ে জল্পনা কল্পনা। ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সমর্থক সবাই জানতে উত্সুক ছিলেন কোথায় যাচ্ছেন বেকহ্যাম! আর গুজব সত্য হলে শিঘ্রই নতুন ঠিকানায় যাচ্ছেন বেকহ্যাম।