রিয়াদ দ্বিতীয় রাউন্ড খেলবেন না

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড খেলবেন না ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক রিয়াদ। প্রথম রাউন্ডের উদ্বোধনী দিন থেকে তিনি ডান পায়ে টান অনুভব করেন। ব্যথা নিয়েই গত তিনদিন ক্রিকেট খেলেছেন তিনি। কাল ম্যাচ শেষে রিয়াদ জানালেন, এই ব্যথা নিয়মিত হলে ভবিষ্যতের জন্য খারাপ কিছু হতে পারে। তিনি বলেন, ‘খেলার প্রথম দিন থেকে পায়ে টান অনুভব করি। পরে ডাক্তার বলেছেন যেন না দৌড়াই। তবে এখন ব্যথা বাড়ছে, খুব সম্ভবত আমি দ্বিতীয় রাউন্ডে খেলছি না’। বিসিবি থেকে জানা গেছে, রিয়াদকে প্রায় এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।