প্রথম বিভাগ ক্রিকেট

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
ইস্কাটন সবুজ সংঘ, সিটি ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব প্রথম বিভাগ ক্রিকেটে গতকাল রবিবার নিজ নিজ খেলায় জিতেছে। বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাগনাম ক্রিকেটার্স ১৫১ রান তুললে ইস্কাটন আট উইকেটের খরচায় দুই উইকেটের জয় তুলে নেয়। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিটি ক্লাব ২৫৯ রান তুলে। ইয়ং ক্রিকেটার্স ২১৩ রানে অলআউট হয়ে যায়। সিটি ক্লাব জয় পায় ৪৬ রানের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ইন্দিরা রোড ক্রীড়া চক্র ছয় উইকেটে ২৪৫ রান তোলার পর ধানমন্ডি প্রগতি সংঘ ২২৪ রানে অলআউট হয়ে যায়। ইন্দিরা রোড জয় পায় ২১ রানে। বিকেএসপিতে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ১৪২ রান তোলে। জবাবে সূর্যতরুণ নির্ধারিত ৩৬ ওভারে আট উইকেটে ১৩৬ রান তুললে ওরিয়েন্ট ৬ রানে জয়ী হয়।