বাংলাদেশ প্রফেশনাল গলফারস্ এসোসিয়েশন এর তত্ত্বাবধানে তৃতীয় সামিট ওপেন পেশাদারী গলফ টুর্নামেন্ট গতকাল রবিবার সকালে টি অফের মাধ্যমে কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। মোঃ ইসমাইল পারের চেয়ে তিন স্ট্রোক কম খেলে প্রথম রাউন্ডে প্রথম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল হোসেন মোল্লা, মোঃ মিলন আহম্মেদ এবং মোঃ সজিব আলী দুই স্ট্রোক কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। জাতীয় গলফার ছিদ্দিকুর রহমান পারের চেয়ে তিন স্ট্রোক বেশি খেলে ২৫তম স্থানে আছেন।
বাংলাদেশের সেরা গলফার ছিদ্দিকুর রহমানসহ আরো ৫৭ জন গলফার ১০ লাখ টাকার প্রাইজ মানির চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ৪ঠা জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল আনোয়ার হোসেন, এনডিসি, পিএসসি বিজয়ীদের প্রাইজ মানির টাকা ছাড়াও ৩রা ও ৪ঠা জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ১৭তম সামিট অ্যামেচার গলফ কাপ টুর্নামেন্টের বিজয়ীদের ট্রফি প্রদান করিবেন।
