আগ্রাবাদ নওজোয়ান ক্লাব চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ইউনিমিক্স রেডিমিক্স কনক্রিট হ্যান্ডবল লিগের ফাইনাল খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২৮-২৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পক্ষে মাহবুব ১৫টি, তারেক ছয়টি, রাহুল পাঁচটি, নিউটন দুটি গোল করেন। মোহামেডানের পক্ষে সাইদুর ১৩টি, সুমন সাতটি, আজাদ ও পল্লব দুটি করে গোল দেন। এছাড়া একটি করে গোল দেন আরাফাত, এরশাদ ও মাইকেল। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রিসেন্ট ক্লাব ১৭—১২ গোলে উল্লাস ক্লাবকে পরাজিত করে।
