চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন একাদশ ও রানার্স আপ মোহামেডান ব্লুজের খেলার মধ্যদিয়ে আজ সোমবার শেষ হবে চট্টগ্রাম ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগ। বিকাল ৫টায় এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। লিগে উভয় দলের পয়েন্ট সমান হওয়ায় লিগের এ শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। লিগের ৯টি করে ম্যাচের মধ্যে উভয় দলের ৮টি করে খেলা শেষ হয়। দুই দলের অর্জন ১৭ পয়েন্ট করে। খেলাটি ড্র হলে সিটি কর্পোরেশন, মোহামেডান ব্লুজ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের পয়েন্ট সমান হয়ে যাবে। ফলে এই তিন দলকে প্লে অফ ম্যাচে অংশ নিতে হবে। ং
গতকাল নিজস্ব শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ১-০ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। জয়ের সুবাদে মুক্তিযোদ্ধা নয় খেলা শেষে ১৮ পয়েন্ট নিয়ে সিটি কর্পোরেশন ও মোহামেডান ব্লুজ দলের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে আছে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুিষ্ঠত অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নও ১-০ গোলে হারায় উদয়ন সংঘকে।
