গত শনিবার বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন সমিতির মিরপুরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। সমিতির সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা খালেদা খানম সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সভার দ্বিতীয় পর্বে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সাবেক বিচারপতি এম. এ ওহাব সমিতির জাতীয় নির্বাহী পরিষদের ২০১৩-২০১৫ সালের জন্য চেয়ারম্যান পদে খন্দকার মাহবুব হোসেন (পুন:নির্বাচিত) এবং সাধারণ সম্পাদিকা পদে অধ্যাপিকা খালেদা খানমসহ (পুন: নির্বাচিত) ২৭ সদস্য বিশিষ্ট কমিটির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। —প্রেস বিজ্ঞপ্তি
