টো টো কোম্পানি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:০৯
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘টো টো কোম্পানি’। আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মানস বন্দোপাধ্যায়, এস এম মহসিন, আজিজুল হাকিম, মীর সাব্বির, গোলাম ফরিদা ছন্দা, সিদ্দিক, বিদ্যা সিনহা মীম, টয়া, অহনা এবং জাহিদ হাসান। নাটকের গল্পে দেখা যাবে—শহরের বিশিষ্ট ব্যবসায়ী তমিজউদ্দিন বেপারির দোকান থেকে ৫ লক্ষ টাকা হারিয়ে যাওয়ার ঘটনার মধ্যে দিয়ে শুরু হয় নাটকের কাহিনীর সূত্রপাত। বেপারির টাকা হারিয়ে যাওয়ার পর থেকে শহরের সব মানুষ বিষয়টি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সাংবাদিক, কমিশনার, পুলিশ, পাগল থেকে শুরু করে আরও অনেকেই ব্যস্ত হয়ে পড়ে টাকা খোঁজার জন্য। একসময় মানুষের মুখে মুখে রটে অমুক জায়গায় টাকা রয়েছে। সবাই ছুটে যায় সেখানে। হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু সেখানে টাকা পাওয়া যায় না। ছুটে যায় অন্যখানে। এভাবেই ৫ লাখ টাকার পেছনে সবাই ঘুরতে থাকে।