রংপুরের কাউনিয়ায় শিশুর শ্লীলতা হানির আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি লমপট। এতো এনজিও থাকার পরেও কেউ তার পাশে দাঁড়ায়নি।
জানাগেছে, উপজেলার নিলাম খরিদা সদরা গ্রামের নুর আমিন তার স্ত্রীকে নিয়ে ঢাকায় গামেন্টসে চাকুরী কারেন। তাদের সাড়ে ৫বছরের শিশু কন্যা তার নানির সাথে বাড়িতে থাকে। গত ৪ অক্টোবর রাতে তার নানী কহিনুরের বাড়িতে একা পেয়ে প্রতিবেশী জনাব আলীর লম্পট ছেলে বাদশা মিয়া (৩৫) শিশুটি বানুকে শ্লীঃলতাহানির চেষ্টা করে। পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও লম্পট বাদশা সেখানে উপস্থিত না হওয়ায় কহিনুর বেগম বাদি হয়ে ১৯ অক্টোবর কাউনিয়া থানায় মামলা করেন। তার নানী জানায়,
মামলার আসামীকে গ্রেফতার না করায় তারা প্রতিদিন তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ওই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, উপজেলায় এসোড, ব্র্যাক, পল্লীশ্রী সহ অনেক এনজিও নারী নির্যাতন নিয়ে কাজ করছে। কিন্তু তাদের কাজ কি শুধু মিটিং করেই শেষ? এমন যদি হয় তাহলে এনজিও থেকে গরীব মানুষের লাভ কি?
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, মামলাটি তদন্তাধীনের পাশাপাশি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
