বিটিসিএল কর্মচারীদের মানববন্ধন, সমাবেশ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:২০
চাকরি স্থায়ী করার দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওয়ার্কচার্জড -ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী দাবি বাস্তবায়ন কমিটি সোমবার শেরে বাংলা নগর টেলিফোন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে টেলিফোন ভবনের ভেতরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখে রফিকুল ইসলাম সেলিম, সাইদুর রহমান, আতাউর রহমান, খন্দকার তোফাজ্জল হোসেন, শাহ আলম, দীন ইসলাম প্রমুখ। একই দাবিতে খিলগাঁও টেলিফোন ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে পূর্ব ইউনিটের নেতাকর্মীরা।