তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের উন্নত চিকিত্সা, গার্মেন্টসে ‘নিরাপদ কর্মস্থল’ নিশ্চিত করা শ্রমিকদের ক্ষতিপূরণসহ বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে গতকাল শ্রমভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
ঘেরাও কর্মসূচির পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, নাছিমা আক্তার, মিজানুর রহমানসহ তাজরীন ফ্যাশনসের নিখোঁজ শ্রমিকদের আত্মীয়-স্বজন এবং আহত শ্রমিকরা।
সংগঠনের পক্ষ থেকে কাজী রুহুল আমিন মালিকদের গ্রেফতারের দাবি না মানা হলে ৪ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সম্মুখ হতে শ্রমিক সমাবেশ করা হবে এবং সেখান থেকে দাবি আদায়ের জন্য বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা করেন ।
