উপজেলা নির্বাচন কবে হবে-তার আইনগত ব্যাখ্যা দিয়েছে এসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা পরিষদ (এ্যাবুপ)। তারা নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে, আইনানুযায়ী আগামী সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদের নির্বাচন করার সুযোগ রয়েছে। রবিবার এ্যাবুপের ১২ সদস্যের একটি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে আইনী ব্যাখ্যা দেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা চেয়ারম্যানরা যে দাবি জানিয়েছেন তা পর্যালোচনা করে আইন অনুযায়ী সময় মতো নির্বাচন করা হবে।
