আজকের অনুষ্ঠান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:২১
মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবসে’র ৪০ বছর পূর্তি উপলক্ষে মিছিল ও সমাবেশ, সকাল ১১টা ঢাবির মধুর ক্যান্টিন থেকে। সবার জন্য ছাপচিত্র: পাঁচ দিনব্যাপী কিবরিয়া ছাপচিত্র মেলার উদ্বোধন, বিকাল সাড়ে ৪টা, ধানমণ্ডির ঢাকা আর্ট সেন্টারে। রপ্তানি উন্নয়ন ব্যুরো: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন বেলা ১১টা, শেরে-ই-বাংলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল: ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসমাবেশ, দুপুর ২টা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। বঙ্গবন্ধু পরমাণু বিজ্ঞানী পরিষদ: ‘বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রবীণ বিজ্ঞানীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী বিতরণ’ বিকাল ৩টা, বালাদেশ পরমাণু শক্তি কমিশন আগারগাঁও ড. আনোয়ার হোসেন মিলনায়তনে। বাংলাদেশ কল্যাণ পার্টি: তেল-গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আলোচনা সভা, সকাল ১১টা, পল্টন কার্যালয়ে, ৫৫/এ, সিদ্দিক ম্যানশন। সাংবিধানিক অধিকার ফোরাম: ‘গুম-খুন-সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত দেশবাসী, আগুনে গামের্ন্টস শ্রমিককুল’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১১টা, জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলায়।