চেলসি উঠে এলো তৃতীয় স্থানে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:৩২
ফ্র্যাক ল্যাম্পার্ড এভার্টনের বিরুদ্ধে চেলসির ২-১ ব্যবধানের জয়ে দুই দফায় গোল দিয়ে দলকে তার গুরুত্ব বুঝিয়ে দিলেন। বছর শেষের এ জয়ে চেলসি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাথে শিরোপা লড়াইয়ে যোগ দেয়ার আশা করছে। চেলসি ল্যাম্পার্ডের ৪২ ও ৭২ মিনিটের গোল দু’টির আগে খেলা শুরুর ৬৩ সেকেন্ডের মধ্যেই পিছিয়ে পড়েছিল। স্ট্রাইকারটির চুক্তি আসন্ন গ্রীষ্ম পর্যন্তই। এরপর ৩৪ বছর বয়সী ল্যাম্পার্ড মুক্ত খেলোয়াড় হিসেবে নতুন বছরের শুরুতেই অন্য ক্লাবগুলোর সাথে আলোচনা করতে পারবেন। স্পানিশ কোচ রাফা বেনিতেজের অধীনে চেলসির এটি টানা চতুর্থ জয়। এর সুবাদে দলটি দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সাথে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে আনলো। তাও আবার এক ম্যাচ কম খেলে। ম্যান ইউ তাদের নগর প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাত পয়েন্টে এগিয়ে থেকে বর্তমানে সবার উপরে আছে। ল্যাম্পার্ড জয় সম্পর্কে বলেন, ‘এটা ছিল খুবই কঠিন। এটা সবসময়েই মৌসুমের কঠিন খেলাগুলোর একটি। আমাদের এ মৌসুমের জন্য নিজেদের উপর আস্থা রাখতে হবে। তবে এখনো অনেক দূর পথ বাকি। আমরা কেবল আমাদের খেলাগুলো জিতে রাখতে পারি, এরপর অপেক্ষায় থাকতে হবে অন্যরা কি করে তা দেখার জন্য।’ এদিকে লিভারপুল ২০১২ সালে প্রিমিয়ার লিগের শেষ খেলায় ৩-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে (কিউপিআর) পরাজিত করে। এই হারে কিউপিআর অবনমনের দিকে আরো এগিয়ে গেল। দলটি নিরাপদ অবস্থান থেকে আট পয়েন্ট নিচে অবস্থান করছে। নতুন বছরের প্রথম দিন ও ২ জানুয়ারি লিগে সব দলের খেলা আছে। এর মধ্যে শীর্ষে থাকা ম্যান ইউ যাবে উইগান অ্যাথলেটিকের মাঠে, অপরদিকে ম্যানচেস্টার সিটি নিজের মাঠে আতিথ্য দেবে স্টোক সিটিকে। পয়েন্ট টেবিল (খেলা, জয়, ড্র, হার, গোল ও পয়েন্ট এই অনুক্রমে) ম্যান ইউ ২০ ১৬ ১ ৩ ৪৯ ম্যান সিটি ২০ ১২ ৬ ২ ৪২ চেলসি ১৯ ১১ ৫ ৩ ৩৮ টটেনহ্যাম ২০ ১১ ৩ ৬ ৩৬ আর্সেনাল ১৯ ৯ ৬ ৪ ৩৩ এভার্টন ২০ ৮ ৯ ৩ ৩৩ ওয়েস্ট ব্রম ২০ ১০ ৩ ৭ ৩৩ স্টোক ২০ ৬ ১১ ৩ ২৯ লিভারপুল ২০ ৭ ৭ ৬ ২৮ সোয়ানসি ২০ ৭ ৭ ৬ ২৮ নরউইচ ২০ ৬ ৭ ৭ ২৫ ওয়েস্ট হ্যাম ১৯ ৬ ৫ ৮ ২৩ সান্ডারল্যান্ড ২০ ৫ ৭ ৮ ২২