ইতালির সাবেক অধিনায়ক এবং এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনি বলেছেন তার সাবেক ক্লাব বর্তমানে সাধারণ মানে পরিণত হয়েছে। এর কারণ হিসেবে তিনি দায়ি করেছেন জেতার জন্য দলটির যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষা দেখাতে না পারাকে। এসি মিলানের সাথে সুদীর্ঘ পঁচিশ বছর কাটানো মালদিনি এই সময়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ এবং সাতটি সিরি এ শিরোপা জেতেন। লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাত্কারে ৪৪ বছর বয়সী মালদিনি বলেন, “এরপরে এলেন আরিগো সাচ্চি এবং আমরা হয়ে উঠলাম নতুন ধরনের ফুটবল রীতির প্রতীকে। এটা ছিল অনেকটা জাদুকরী একটা ব্যাপার। ধীরে ধীরে মিলান তার সেই জাদু হারিয়ে ফেলতে শুরু করে এবং একেবারেই সাধারণ একটা ক্লাবে পরিণত হয়। এর কারণ বড় চিন্তা করার যে বার্তা আমরা পেয়েছিলাম, নতুন প্রজন্মকে সে বার্তা ক্লাব আর দিচ্ছে না।”
