প্রিমিয়ার দাবা লিগে লিওনাইন চেস ক্লাব

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
আগামী মৌসুমে প্রিমিয়ার দাবা লিগে খেলবে লিওনাইন চেস ক্লাব। প্রথম বিভাড় দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিওনাইন চেস ক্লাব। রবিবার শেষ রাউন্ডে জুলফিকার রি-রোলিং মিলস লিওনাইন ২-২ পয়েন্টে গোপালগঞ্জের সঙ্গে ড্র করে নয় রাউন্ডের খেলায় ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করে। সমান ১৪ পয়েন্ট নিয়ে সনেন বার্জার টাই ব্রেকিং পদ্ধতিতে গোপালগঞ্জ চেস ক্লাব রানার্সআপ এবং সোনালী ব্যাংক স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব তৃতীয় হয়। চ্যাম্পিয়ন দল লিওনাইনের হয়ে খেলেছেন চঞ্চল কুমার ঘোষ, মঈনউদ্দিন, মুজিবুর রহমান, বকুল বড়ুয়া, রাকিবুল ইসলাম সাচ্চু। প্রথম বিভাগ দাবা লিগে ৯টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী বছর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে। পয়েন্ট টেবিলের সর্বনিম্ন দল দুরন্ত রাজশাহী চেস অ্যাকাডেমি এবং বেস্ট এয়ার চেস ক্লাব লিগে অংশগ্রহণ না করায় দল দু’টি দ্বিতীয় বিভাগে নেমে গেছে।