ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের অভিনয়ে আজ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট-মণ্ডল মিলনায়তনে প্রতি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চার দিনব্যাপী মঞ্চস্থ হবে নাটক ‘দ্য মেজারস টেকেন’। নাটকটি রচনা করেছেন জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখ্ট, অনুবাদ ও পুনর্লিখন করেছেন শাহমান মৈশান, নির্দেশনা দিয়েছেন বিভাগীয় অধ্যাপক ইসরাফিল শাহীন। উল্লেখ্য, ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত ১৫তম ভারত রঙ্গ মহোত্সবে আগামী ১০ জানুয়ারি নয়াদিল্লির শ্রীরাম সেন্টারে মঞ্চস্থ হবে। এতে অভিনয় করছেন—ইসরাত কবির, মোসাম্মত্ মমতাজ, নাদিয়া আফরিন, সুলতানা ইয়াছমিন, তানভির রশিদ, আতিকুল ইসলাম, নীলা সাহা, নাসিরুল ইসলাম, ইমাম আবদুল¬াহ হাকীম, বিথীকা ইয়াসমিন প্রমুখ।
