নবীনদের বরণ করলো মাইলস্টোন কলেজ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:০৮
দিনব্যাপী বর্ণিল আয়োজন আর আনন্দময় পরিবেশের মধ্যদিয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলো রাজধানী উত্তরা মডেল টাউনের সর্ববৃহত্ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। গত ২৯ ডিসেম্বর মাইলস্টোনের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ী মাঠে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.), উপাধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভুঁইয়া (অব.) এবং পরিচালক মোঃ মাসুদ আলম প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস মমতাজ বেগম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকল শিক্ষার্থী আমার সন্তানের মতো। মাইলস্টোনের সেরা শিক্ষাটুকু গ্রহণ করে তোমরা দেশকে নেতৃত্ব দিবে এমনটাই আমার আশা। এজন্য অবশ্যই তোমরা নিয়মিত অধ্যবসায় করবে।