রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের উদ্যোগে ‘প্রবলেমস অব মডার্ন মিডিল ইস্ট: অরিজিনস্ এন্ড কমপ্লেক্সিটিজ’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার গতকাল (রবিবার) শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) চেয়ারম্যান প্রফেসর একে আজাদ চৌধুরী প্রধান অতিথি ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার প্রফেসর সাইদুর রহমান খান ও রাবি উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্ বিশেষ অতিথি ছিলেন। রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ইমেরিটাস ও বিভাগের উচ্চশিক্ষার মনোন্নয়ন প্রকল্পের এসপিএম ড. এ বি এম হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর এম এ বারী। উপস্থাপনা করেন প্রফেসর মোঃ ফজলুল হক ও ড. মোছাঃ আশীয়ারা খাতুন। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যথাক্রমে আকমল হোসেন, দেলোয়ার হোসেন ও তৌফিকুল হায়দার। দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকমল হোসেন। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার প্রফেসর কামরুজ্জামান ইউসোফ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম কিবরিয়া ভূঁইয়া। তৃতীয় সেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোখলেছুর রহমান, প্রফেসর ফজলুল হক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. সাহাব এনাম খান। সেমিনারের অন্য কর্মসূচিতে রয়েছে ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
