ডেল বক্সের চোখে ইনিয়েস্তা সেরা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২২
লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, আন্দ্রেস ইনিয়েস্তার হাতে ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার দেখতে চান স্পেন কোচ ভিনসেন্ত ডেল বক্স। গত বছরের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্প্যানিশ তারকা। আর বার্সেলোনায়ও ভালো পারফরমেন্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন মিডফিল্ডার ইনিয়েস্তা। টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন স্প্যানিশ তারকা। অবশ্য মেসি ও রোনালদো ব্যক্তিগত এ অর্জনের দৌড়ে এবারও এগিয়ে। মেসি-রোনালদো আধিপত্য করলেও ৬২ বছর বয়সী স্প্যানিশ কোচ বক্সের বিশ্বাস, বর্ষসেরা ফুটবলার হওয়ার দারুণ সুযোগ রয়েছে ইনিয়েস্তার। বিশ্বকাপজয়ী কোচ বললেন,‘আশা করি ইনিয়েস্তা ব্যালন ডি’অর জিতবে এবং সে অনেক ভোট পাবে।’ - বাংলা নিউজ