অরিকে আর্সেনালে ডাকছেন না ওয়েঙ্গার

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২৩
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন থিয়েরি অরিকে তৃতীয়বারের মত ধারে খেলতে আনানোর পরিকল্পনা নেই তার। বর্তমানে নিউ ইয়র্ক রেড বুলসের খেলোয়াড় ৩৫ বছর বয়সী অরি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুমী বিরতিতে গত জানুয়ারিতে সর্বশেষ গানারদের হয়ে মাঠে নামেন। ফরাসি এই স্ট্রাইকার এমএলএসের চলমান লিগ বিরতিতে নিজের সাবেক ক্লাব আর্সেনালের সাথে অনুশীলন করার সিদ্ধান্ত নেয়ায় গুঞ্জন ওঠে অরি হয়তো তৃতীয়বারের মত এমিরেটস স্টেডিয়ামে ধারে আসছেন। কিন্তু ওয়েঙ্গার মনে করেন দলের আক্রমণভাগে যথেষ্ট খেলোয়াড় আছেন এবং তিনি অরিকে আনার ব্যাপারে ইচ্ছুক নন।