মা হতে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। প্রেমিক কেনি ওয়েস্ট ও কিম কার্দাশিয়ানের এটিই হবে প্রথম সন্তান। গত ৩০ ডিসেম্বর এক কনসার্টে গান গাওয়ার সময় কেনি ওয়েস্ট বাবা হওয়ার ঘোষণা দেন। তারপর থেকেই কিম ও কেনির টুইটারে অসংখ্য শুভেচ্ছার ভিড় জমছে। টুইটারে কিম কার্দাশিয়ান নিজেও লিখেছেন অনুভূতির কথা। আরও জানিয়েছেন, কিম আপাতত কোনো টিভি শো’ কিংবা কোনো মডেলিংয়ের কাজে অংশ নেবেন না। নিজের সবটুকু সময় এখন আসন্ন অতিথির জন্যই বরাদ্দ করছেন।
