১ বিলিয়নে জেমস বন্ড!

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২৯
ডেনিয়েল ক্রেইগ অভিনীত জেমস বন্ড সিরিজের সর্বশেষ সিক্যুয়েল ‘স্কাইফল’ এবার পৌঁছে গেল ১ বিলিয়নের ক্লাবে। গত ২৩ অক্টোবর ছবিটি লন্ডনে প্রথম মুক্তি পায়। জেমস বন্ডের সিরিজের কোনো সিক্যুয়েলের জন্য ১ বিলিয়ন ডলার আয় করা এটিই প্রথম। ২০১২ সালে ১ বিলিয়ন ডলার আয়কৃত ছবির তালিকায় ‘স্কাইফল’ তৃতীয় ছবি। ২০১২-তে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে ‘অ্যাভেঞ্জার’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ছবি দুটি ১ বিলিয়ন ডলার আয় করে। গত রবিবারের হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করে স্কাইফল। বিশ্বব্যাপী এ পর্যন্ত মাত্র ১৪টি ছবি ১ বিলিয়নের ক্লাবে প্রবেশ করে, যার সর্বশেষ নামটি এখন ‘স্কাইফল’। ছবিটির সাফল্যে এর সকল কলাকুশলীবৃন্দ উত্সবে মেতেছেন। স্বয়ং ডেনিয়েল ক্রেইগই এখনও বিশ্বাস করতে পারছেন না ১ বিলিয়নে পৌঁছে গেছেন তারা।