এইচআরভি কাপ

তামিমের হাফ সেঞ্চুরি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১০
তামিম ইকবাল গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের এইচআরভি কাপে ওয়েলিংটনের হয়ে নর্দান ড্রিস্ট্রিক্টের বিপক্ষে দূর্দান্ত হাফ সেঞ্চুরি হাঁকান। কিন্তু তামিমের দারুণ ওপেনিং ব্যাটিংয়েও দল জেতেনি। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে নর্দান ড্রিস্ট্রিক্ট কাল নয় উইকেটে জয় তুলে নেয়। তামিম ৪৯ বলে ৬৮ রান করেন চারটি চার ও চারটি ছয়ের মাধ্যমে। ওয়েলিংটন নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। জবাবে নর্দান ১৯ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় (২০০/১)।