বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা আজ শুরু হচ্ছে।
ওয়ালটন কেন্দ্রিয় অঞ্চল বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর উত্তরাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে কামরুল ইসলাম ও আবুল হাসানের ইনজুরির কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে শাহরিয়ার নাফিজ ও আবু জাহেদ চৌধুরী রাহিকে। বিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা।
এর আগে প্রথম রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন-বিসিবি নর্থ জোনের খেলা ড্রয়ে শেষ হয়েছিল।
