প্রাথমিক চিকিত্সার ন্যূনতম জ্ঞান থাকা দরকার

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২৪
আপনার সম্মুখেই একজন অজ্ঞান হয়ে পড়লো এমন পরিস্থিতিতে কি করবেন। অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে অথবা রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। যুক্তরাজ্যের একটি অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের তথ্যমতে প্রতি বছর অন্তত ১৪ হাজার বৃটিশ নাগরিকের জীবন রক্ষা পায় শুধু জ্ঞান হারানো মানুষের প্রাথমিক চিকিত্সা দেয়ার জন্য। যেকোন মেডিক্যাল কন্ডিশনে প্রাথমিক চিকিত্সাসেবা দেয়ার জন্য পরিবারের কোন না কোন সদস্যের প্রাথমিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকা জরুরি। ইন্টারন্যাশনাল মডার্ন হাসপাতালের কর্মকর্তা অজয় চতুর্বেদী মনে করেন পরিবার বা কর্মক্ষেত্রে অন্তত ২/১ জনের প্রাথমিক চিকিত্সা পরির্চযার জ্ঞান থাকা দরকার। পাশাপাশি রাখতে হবে কিছু ওষুধ ও সেবার উপকরণ। হঠাত্ কেটে গেলে, আগুনে পুড়ে গেলে, মূর্ছা গেলে নানা সমস্যায় প্রাথমিক পরিচর্যার প্রয়োজন হয়। এক্ষেত্রে বাড়িতে যদি স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী থাকে তাদেরই প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ দেয়া উচিত। এক্ষেত্রে কোন সংশিষ্ট চিকিত্সকের পরামর্শ নেয়া ভালো। অনেক ক্ষেত্রে বুকে ব্যথা বা মাইল্ড হার্ট এ্যাটাক হলে অনেকে জিহ্বার নীচে নাইট্রোগ্লিসারাইড স্প্রে অথবা ট্যাবলেট দিয়ে থাকেন। এমনকি অনেক ক্ষেত্রে দম বন্ধ হওয়া মনে হলে বুকে চাপ দিয়ে শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টাও ফল দিতে পারে।