শ্রীঅরবিন্দ সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বগুড়ার ব্যবস্থাপনায় গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ভারতের পশ্চিমবঙ্গ শিউড়ির শ্রীঅরবিন্দ মিউজিক কলেজে তাদের পঞ্চম প্রযোজনা ‘কলুষ নাশিনী’ নাটকটি মঞ্চস্থ করে।
পৃথিবী দিনে দিনে পানিশূন্য হয়ে আসছে। পানির অভাব মানুষ এইসময় ভূপ্রকৃতিরই একদিন বিনাশ ডেকে আনবে। শুধুই এইটুকু নয়। মানুষের দূষণ এই পানিকে করছে দিনে দিনে ব্যবহারের অযোগ্য। এই পানি যেমন আমাদেরকে বাঁচাচ্ছে ঠিক তেমনি পানিকেও আমাদের বাঁচাতে হবে। গঙ্গার মর্তে অবতরণের কাহিনীকে রূপক হিসেবে উপস্থাপন করে এই বিষয়বস্তুর উপরেই ‘কলুষ নাশিনী’ নাটকটি উপস্থাপন করা হয়েছে। পৌরণিক এক কাহিনী নিয়ে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ শ্রীঅরবিন্দ অনুশীলন সোসাইটি শিউড়ির সচিব ডা. শ্রী জগন্ময় বন্দোপাধ্যায়।
নাটকটির নির্দেশনায় ছিলেন, ড. নিবেদিতা লাহিড়ী ও ড. রণজয় ব্যানার্জী। নাটকটিতে অভিনয় করেছেন, ড. রোমী দাস গুপ্তা, ড. মনোজ রায়, বিদ্যাপতি চক্রবর্তী, ডা. জগন্ময় বন্দোপাধ্যায়, রণজয় ব্যানার্জী, রাজীব রায়, অনুপ খাণ্ডাহিত, স্বর্ণেন্দু মণ্ডল, শ্রীমতি সুপ্রিয়া দে, শ্রীমতি জয়শ্রী গুহ, ড. শেখ মহতাব হোসেন, ডা. মহবুব হাসান, অনুশ্রী মিত্র, তনুশ্রী মিত্র, তানিয়া চট্টরাজ, প্রিয়া দে, দেবারতি গুহ, শ্রীমতি মধুমিতা চট্টরাজ, ড. দেবাশীষ মণ্ডল, শ্রীমতি জয়ন্তী মণ্ডল, ড. নিবেদিতা লাহিড়ী।
