আমরা ক’জন-এর ৩ দিনব্যাপী নাট্যোত্সব

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৩২
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ‘আমরা ক’জন’ সংগঠনের আয়োজনে ৩ দিনব্যাপী নাট্যোত্সব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩ দিনব্যাপী নাট্য উত্সবের প্রথম দিনে বাবু স্বপন চক্রবর্তীর নির্দেশনায় নাটক ‘একটি পয়সা’, ২য় দিনে মাহমুদুল কাদিরের নির্দেশনায় নাটক ‘শেষ ঠিকানা’, সমাপনী দিনে অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের নির্দেশনায় নাটক ‘রক্তাক্ত বাংলা’ মঞ্চস্থ হয়।