বড়দিনের সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৩৪
যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে চার্চ অব দ্য ন্যাজারিন ও দুলালপাড়া চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুলালপাড়া চাইল্ড স্পন্সরশিপ প্রোগামের চেয়ারম্যান রেভা বকুল বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোত্তাকিন বিল্লা মানিক সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল,সাংবাদিক মোঃ আককাস আলী, আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।