কুমারখালি প্রেসক্লাবের আয়োজনে থার্টি ফার্স্ব উত্সব অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নতুন ভবনে সন্ধ্যা থেকেই উত্সবকে কেন্দ্র করে চলে নানা আয়োজন। রাতে কুমারখালি প্রেসক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার ও সাধারণ সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইত্তেফাক সারাদেশ ফোরাম সদস্যবৃন্দ। গান পরিবেশন করেন ইত্তেফাক সারাদেশ ফোরাম আহ্বায়ক তুষার রেজা, সদস্য সচিব সুনম সরোয়ার বকুল, তুষার আহমেদ মানিক, রকি, তৃষা, সুমন, আবদুল হক প্রমুখ। উত্সবে প্রেস ক্লাব, সারাদেশ ফোরাম সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ ছাড়া শহরের মডার্ণ হসপিটাল অ্যান্ড ডায়াগনাস্টিক সেন্টার, কুমারখালি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান নিপুণের উদ্যোগে পৃথক পৃথক স্থানে থার্টিফার্স্ট উপলক্ষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
