মন্তব্য

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৫৬
‘ব্যান্ড দল সোলসের নামেই ‘এই মুহূর্তে’ সিনেমায় অভিনয় করবেন এর সদস্যরা। গল্পে সোলসের একটি বড় ভূমিকা আছে। এবারই প্রথম আমরা সবাই একসঙ্গে চলচ্চিত্রে গান ও অভিনয় করব।’ জনপ্রিয় ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া ব্যান্ড দল সোলসের নামেই ‘এই মুহূর্তে’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন। ‘স্নেহার প্রথম জন্মদিনটা স্মরণীয় রাখতে চাই। এজন্য সেদিন একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছি। সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে সবার মুখ উজ্জ্বল করতে পারে।’ সংগীতশিল্পী সালমা নিজের মেয়ের জন্মদিন প্রসঙ্গে বলেন। ‘মেয়েটি আসলে মারা যায়নি; সে এমন একটি জায়গায় চলে গিয়েছে, যেখানে তাকে আর কখনোই ধর্ষণের শিকার হতে হবে না। দুর্ভাগ্যজনকভাবে এই জায়গাটি আমাদের ‘মহান ভারতে’ কোথাও নেই।’ বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যুর ঘটনায় নিজের আবেগের কথা টুইটারে লিখেন। ‘এই নাটকের মূল বৈশিষ্ট্য হচ্ছে, দুইটা চরিত্রকে কেন্দ্র করে এক ঘণ্টার পর্ব নাটক নির্মাণ করা হয়েছে। আমি আর মীর সাব্বির হচ্ছি সেই দুই চরিত্রের অভিনেতা। সপ্তাহের একদিন করে প্রচারের উদ্দেশ্যে নতুন গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে পর্বগুলো।’ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান নিজের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় এক ঘণ্টার সিরিজ নাটক ‘গ্রেট মিসটেক’ প্রসঙ্গে বলেন।