প্রবাসে পরবাসে শখ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৫৮
হালের ব্যস্ত মডেল অভিনেত্রী শখ অভিনয় করলেন ‘প্রবাসে পরবাসে’ নামের একটি ধারাবাহিকে। জিনাত হাকিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। সিডনিসহ বিদেশের বিভিন্ন স্থানে এ ধারাবাহিকের চিত্রধারণ করা হয়েছে। এই নাটকে শখ ছাড়া আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, ডা. এজাজ, সোহেল খান, আগুন, হিল্লোল, নওশিন, নিলয়, বর্ণা মির্জা ও নাজা হাকিম এবং অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী তপন, ইথার, শাহীন শাহ নেওয়াজ, মিষ্টি, ভিক্টোরিয়া রহমতউল্লাহ প্রমুখ। সিডনি র্যাম্প মডেল রুপন্তী প্রথমবারের মতো ‘প্রবাসে পরবাসে’ ধারাবাহিকে ‘লীরা’ নামের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। প্রবাসের জীবনধারা নিয়ে রচিত হয়েছে নাটকটি। ভিন্ন ধারার সংস্কৃতিতে বাঙালিদের যাপিত জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এর মাধ্যমে। দেশের মাটি ছেড়ে যে সব মানুষ প্রবাসে গড়ে তুলেছেন নিজেদের ভবিষ্যত্, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না তুলে ধরা হয়েছে ধারাবাহিকে।