ভিন্ন চরিত্রে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৮:৫৮
গ্রামের মানুষ যখন দুই পক্ষে হানাহানি করে ক্লান্ত, তখনই গ্রামে প্রবেশ করে এক বেদে আর এক বেদেনী। মানুষের সরলতা এবং অসচেতনতা তাদের উপার্জন বাড়িয়ে দেয়। তাদের দেখে মন্দ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিজেদের রক্ষার্থে তারা প্রচার করে, তাদের কাছে রয়েছে এক বিষাক্ত পয়মন্ত সাপ। গ্রাম্য রাজনীতির শিকার হয়ে একরাতে বেদে-বেদেনী গ্রাম ছাড়তে বাধ্য হয়। কিন্তু যাওয়ার সময় ফেলে যায় তাদের পয়মন্ত সাপ। শুরু হয় নাটকীয়তা—এমনই গল্প নিয়ে নির্মিত নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেন গোলাম ফরিদা ছন্দা। শৌর্য দীপ্ত সূর্যের রচনা ও হাসান শিকদারের পরিচালনায় নাটকের আরও অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, রওনক হাসান, ফারজানা ছবি, আ খ ম হাসান, খালেদা আক্তার কল্পনা, হান্নান শেলী, অপু হাসান, আহমেদ ফারুক, মিরাজ হোসেন, পলাশ প্রমুখ।