অফ স্পিনার অজন্তা মেন্ডিসকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় সীমিত ওভারের দল গড়লো শ্রীলংকা। এছাড়াও দলে রয়েছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান কুশল পেরেরা। মেন্ডিস গত বছরের জানুয়ারির পর ওয়ানডে খেলেননি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি আক্রান্ত হন মেন্ডিস। কুমার সাঙ্গাকারার বদলে পেরেরাকে নেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ম্যাচে হাতের ইনজুরিতে আক্রান্ত হন সাঙ্গাকারা। তিনি ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলায় পেরেরা দলে জায়গা করে নিলেন। পাঁচটি ওয়ানডের সাথে লঙ্কানরা দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মেলবোর্নে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি। অপরদিকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৬ জানুয়ারি সিডনিতে।
শ্রীলংকা দল :
মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক),অ্যাঞ্জেলো ম্যাথুস, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়, অজন্তা মেন্ডিস, জীবন মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল, রঙ্গনা হেরাথ, কুশাল পেরেরা, সামিন্দা এরেঙ্গা।
