প্রতিবছরের মতো এ বছরের প্রথম প্রহরে তারকাদের সম্মিলনে অনুষ্ঠিত হয়ে গেল প্রাণের মেলা। ধানমন্ডিতে পারসোনার ছাদে অনুষ্ঠিত এই প্রাণের মেলায় গান, আড্ডা আর ভুরিভোজে সন্ধ্যাটা হয়ে ওঠে এক জমজমাট তারকামেলায়। অধিকাংশ তারকারা তাদের ফেসবুক স্ট্যাটাসে সেই প্রাণের মেলার স্মৃতিই গেয়েছেন গতকাল। সেই প্রাণের মেলার এক মুহূর্তে অভিনেতা মুকিত, কণ্ঠশিল্পী লিমন, ফাহমিদা নবী, তানজিদা নবী, সামিনা চৌধুরী, সুইটিসহ অনেকে।
