বিনোদন প্রতিদিন চয়েজ

প্রজ্ঞা পারমিতা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২০:০৫
এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন যুবরাজ খান ও মাতিয়া বানু শুকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। মধ্যবিত্ত ঘরের মেয়ে প্রজ্ঞা, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সায়েন্স টিচার। ঢাকায় দাদীর পুরোনো বাড়িতে সে তার দাদীর সাথে থাকে। প্রজ্ঞার মা-বাবা কেউ নেই। সে ভালোবাসে পলাশকে, তারা বিয়ে করবে সব কথাবার্তা পাকা। বিয়ে নিয়ে প্রজ্ঞার পাগলামি তার কলিগ বন্ধুদের অস্থির করে তোলে। শেষ মুহূর্তে পলাশ জানায় সে প্রজ্ঞাকে বিয়ে করতে পারবে না।