সংবাদ কণিকা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
কলম্বিয়ায় নিহত ৯ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে সোমবার ৯ সন্দেহভাজন মাদক পাচারকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। আঞ্চলিক পুলিশের জেনারেল ইয়েসিদ ভাসকুয়েজ বলেন, মাদক পাচারকারীদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটে। এনজিগাডোর একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ভাসকুয়েজ বলেন, ‘পরিচিত লোকরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসময় কোন বন্দুকযুদ্ধ হয়নি।—এএফপি। আইভরি কোস্টে ৩ দিনের শোক আইভরি কোস্টে নববর্ষের অনুষ্ঠানে ভিড়ের চাপে ৬১ জন নিহত হওয়ার পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। মঙ্গলবার প্রথম প্রহরে দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানের একটি স্টেডিয়ামের কাছে বর্ষবরণের কনসার্ট ও আতশবাজি দেখতে গিয়ে এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০০ জন। ওই কনসার্টে যুক্তরাষ্ট্রের শিল্পী ক্রিস ব্রাউনের গান গাওয়ার কথা ছিল।—রয়টার্স করাচিতে বোমা নিহত ৪ পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী করাচির জনাকীর্ণ এলাকায় বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার করাচির আয়েশা মঞ্জিল এলাকায় বোমাটি বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে। একটি মোটর সাইকেলের মধ্যে বোমাটি পেতে রাখা হয়েছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়। তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।—রয়টার্স পাকিস্তানে তালেবান মন্ত্রীর মুক্তি আফগানিস্তানের তালেবান শাসনামলের সাবেক আইনমন্ত্রী মোল্লা তুরাবিসহ আট তালেবান বন্দিকে সোমবার কারাগার থেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। শান্তি প্রক্রিয়াকে উত্সাহিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আফগান শান্তি আলোচনা গতিশীল করতে পাকিস্তানের কারাগার থেকে কয়েকজন তালেবান বন্দির মুক্তির বিষয়টি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আসছে আফগানিস্তান।—বিবিসি। মার্কিন দূতকে হত্যায় পুরস্কার ঘোষণা ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করতে পুরস্কার ঘোষণা করেছে আল কায়েদার ইয়েমেন শাখা। এছাড়া দেশটিতে অবস্থানকারী যে কোনো মার্কিন সেনাকে হত্যার জন্যও পুরস্কার ঘোষণা করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামি ওয়েবসাইট পর্যবেক্ষণকারী একটি গোয়েন্দা গোষ্ঠী এই তথ্য জানিয়েছে।