প্রশিক্ষিত যুবশক্তি গড়তে ভালুকা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সেলাই প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে গতকাল বুধবার সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে ভালুকা বিআরডিবির প্রশিক্ষণ কেন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. শেখ হারুনুর রশিদ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান কাজিমউদ্দিন আহাম্মেদ ধনু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল আলম, জেলা সমবায় কর্মকর্তা হরিদাস ঠাকুর প্রমুখ।
