প্রতি বছরের মতো এ বছরও চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন (সিডিআইসি ) ডায়াবেটিসে আক্রান্ত বাচ্চাদের নিয়ে সমপ্রতি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ক্যাম্পের আয়োজন করে। সেখানে ৭০ জনেরও বেশি শিশু ও তাদের বাবা-মা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পে শিশুরা পার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ করেছে, বিভিন্ন খেলাধুলা, নাচ, গানে অংশগ্রহণের পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক সেশন ও পরামর্শ গ্রহণ করে।
এই ক্যাম্পে ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খান, সিডিআইসি প্রজেক্টের পরিচালক প্রফেসর কিশোয়ার আজাদ, সিডিআইসি প্রজেক্টের সমন্বয়কারী ডা. বেদোয়ারা জাবিন, ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সায়েফ উদ্দিন, নভো নরডিস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার ও নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা উপস্থিত থেকে শিশুদের অনুপ্রাণিত করেন। প্রোগ্রাম শেষে বিভিন্ন স্কুলে ভালো ফলাফল, এক্সট্রা কারিকুলাম একটিভিটিস ও আইডিয়াল প্যাটেন্ট ইত্যাদির জন্য শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিডিআইসি প্রোগ্রামটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস), নভো নরডিস্ক ও ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের একটি সম্মিলিত উদ্যোগ। এই প্রকল্পের মূল লক্ষ্য টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের চিকিত্সাসেবা ও তাদের একটি সুন্দর জীবন-যাপনের নিশ্চিয়তা প্রদান করা। ২০১০ সালে প্রোগ্রামটি শুরুর পর এখন পর্যন্ত ১৫২৩ জন ডায়াবেটিস আক্রান্ত শিশু এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে, যাদের বিনামূল্যে ইনসুলিন, সিরিঞ্জ, সিট্রিপ, গ্লুকোমিটারসহ চিকিত্সাসেবা দেয়া হচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি
