সায়েন্স ল্যাব মার্কেটের ২ দোকান পুড়ে ছাই

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
রাজধানীর বায়তুল মামুর সায়েন্স ল্যাবরেটরি মার্কেটে অগ্নিকাণ্ডে দুইটি দোকানের মালামাল পুড়ে গেছে। বুধবার বেলা ১১টায় মার্কেটের হাজী এডিশন নামে একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঐ দোকানের পাশে আরেকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।