কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকায় অবস্থিত শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার গরিব ছাত্রীদের মাঝে সমপ্রতি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা কমিটির সভাপতি মাওলানা ফজলুল হক নূরনগরী, প্রধান অতিথি ছিলেন হোমটেক বিল্ডার্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম আজিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পারফেক্ট হেভিটিয়েট লি.-এর এমডি আবু মুহা. বদরউদ্দিন মামুন, এয়ার রিলেশনশিপ সেন্টারের পরিচালক মাওলানা জাকির হোসাইন, তামাদ্দুন প্রোপার্টিজ লি.-এর এমডি মাওলানা আতাউল্লাহ আমিন, জামেয়া মুহাম্মদীয়া মাদরাসার শিক্ষক মাওলানা সামছুল আলম, ব্যবসায়ী মো. নাহিদ হোসেন, ডা. তরিকুল ইসলাম, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুত্ফর রহমান ও সেক্রেটারি ইমদাদুল হক তৈয়ব। ছাত্রীদের হামদ ও নাত পরিবেশনের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রধান অতিথি ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি
