অস্ট্রেলিয়ায় নিজের ছেলেকে দেখাশোনার জন্য নিয়মিতভাবেই বছরে ঘুরে আসতে হয়। এ ছাড়া টিভি অনুষ্ঠানের প্রিয় সহযাত্রী সিদ্দিকা কবীরের মৃত্যুর পর এই ধারার অনুষ্ঠান করেননি ইচ্ছে করেই। প্রিয় মানুষটাকে হারিয়ে সঙ্গত কারণেই যেন বিরতিতে ছিলেন জনপ্রিয় এই উপস্থাপক। এর বাইরে বাংলাভিশনে একটি সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করলেও সেটিও অনিয়মিত থেকেছেন। শারমিন লাকীর মতে, ‘আমি আসলে খানিক বিরতি নিতে চেয়েছি। হলোতো অনেক কিছু। এবারে আবারও স্ক্রিনে আসলে একটু আলাদাভাবেই আসতে চাই। একঘেয়ে একই টাইপের অনুষ্ঠান ১০টা করেও কোনো লাভ হয় না।’
এদিকে আবার শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে রেডিও ফুর্তিতেও নতুনভাবে আরও একটি শো শুরু করবেন। তবে আরজে হিসেবে কবে কোন অনুষ্ঠান শুরু করবেন তা জানা যায়নি। লাকী জানান, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এখনও কিছুই ফাইনাল হয়নি।’
