এটিএন নিউজে ‘ইয়াং নাইট’ নামের মধ্যরাতের অনুষ্ঠানের মধ্য দিয়ে এরই ভেতরে তরুণদের ভেতরে বেশ জনপ্রিয়তায় পৌঁছে গেছেন ছড়াকার-উপস্থাপক আরজে অনিক খান। নিজের চৌকস উপস্থাপনা ও বাচনভঙ্গি দিয়েই অনুষ্ঠানটিকে এক অন্য জনপ্রিয়তায় পৌঁছে দেন তিনি। মধ্যরাতের অনুষ্ঠান প্রসঙ্গে অনিক খান বলেন, ‘আসলে আমার টার্গেট অডিয়েন্স সবাই রাত জাগে। এ কারণেই সবার সাথে ঝগড়াঝাটিতে না গিয়ে নির্ভেজাল নিজের মতো করেই প্রোগ্রাম করি। দর্শকদের জন্য নতুন এক জায়গা তৈরি করার জন্যই এটা করা। এর আগে রেডিও ফুর্তিতেও আমিই
প্রথম এই সময়টা ধরে অনুষ্ঠান করতাম।’
তবে অনিক খানের নতুন খবর হলো দীর্ঘ বিরতির পর আবারও তিনি রেডিও ফুর্তির জন্য অনুষ্ঠান নির্মাণ করছেন। আরজে হিসেবে তার সঞ্চালনায় অনুষ্ঠানটির টাইটেল হলো ‘ইয়ুথ জংশন উইথ অনিক খান’। যথারীতি এই অনুষ্ঠানটিও প্রচার হবে প্রতি শনি ও রবিবার রাত ১২টা থেকে ২টা। থাকবে সমসাময়িক বিষয় নিয়ে গান আড্ডাসহ অনেক কিছু। তাই দীর্ঘ বিরতি নিয়ে আবারও তিনি আসছেন তার পুরোনো জনপ্রিয় অনুষ্ঠানটিই নতুন মোড়কে।
