জাস্টিনের গাড়ির জন্য আলোকচিত্রীর মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৩
‘বেবি’খ্যাত জনপ্রিয় টিনেজ তারকা জাস্টিন বিবারের গাড়ি ফেরারি হোয়াইটের জন্য মৃত্যু ঘটল এক আলোকচিত্রীর। গত বুধবার জাস্টিন বিবার তার সাদা ফেরারি গাড়িটি লস অ্যাঞ্জেলস্থ এক রাস্তার পাশেই এক পার্কিং প্লেসে পার্ক করে রেখে গিয়েছিলেন। এক আলোকচিত্রী জাস্টিনের এই গাড়ির ছবি তুলতে তুলতে রাস্তা পার হচ্ছিলেন। কখন যে ট্রাফিক সিগন্যাল কেটেছে তা খেয়াল করেননি তিনি। তখনই অন্য এক গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে তার এবং মৃত্যু হয়। লস অ্যাঞ্জেলস্থ পুলিশ মৃত ব্যক্তির পরিচয় পায়নি। অন্যদিকে ঘটনার কিছুক্ষণ পরই জাস্টিন জানতে পারেন বিষয়টি। লোকটির পরিচয় খুব শীঘ্রই জানানোর জন্য লস অ্যাঞ্জেলস্থ পুলিশের নিকট অনুরোধ করেন।