৩০০ পর্বে ‘আমাদের রান্নাঘর’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৪
বাংলাভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রান্নাঘর’-এর ৩০০তম পর্ব প্রচার হবে আজ সকাল ১১টা ৫ মিনিটে। অনুষ্ঠানে একজন অতিথি রন্ধন বিশেষজ্ঞ দর্শকদের জন্য নতুন নতুন ও মজার রেসিপি দেখান। বিভিন্ন অঙ্গনের তারকারা রান্না করেন তাদের প্রিয় রেসিপি। পুষ্টিবিদ বর্ণনা করেন রান্নার পুষ্টিগুণ। নিয়মিত আয়োজন হিসেবে রয়েছে রান্নাঘর টিপস্, চিঠিপত্র বিভাগ ইত্যাদি। লবী রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফজলুল হক আকাশ।