ডার্করুম

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৪
এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ডার্করুম’। আদনান আদীব খানের চিত্রনাট্য রচনা ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এখানে অভিনয় করেছেন—তারিক আনাম খান, জেনী, সোহানা সাবা প্রমুখ। এর কাহিনীতে দেখা যাবে—পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে বিয়ে হয়েছে সাকিব মাহমুদ এবং অপলা আহসানের। সাকিব একজন সফল মনোবিজ্ঞানী, বয়স ৪৫। অপলা একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়ায়, বয়স ৩০। বিয়ের প্রথম রাতেই তারা সিদ্ধান্ত নেয় হানিমুনের। সাকিবের দাদার বাড়ি ময়েজঘাট এ তারা হানিমুনের জন্য পরদিন পৌঁছায়। নিজের পরিকল্পনামতো দু’জনকে জানবার প্রথম ধাপ হিসেবে সাকিব বেছে নেয় ক্যান্ডেল লাইট ডিনার। সেখানেই সে অপলাকে জানিয়ে দেয়, এখন থেকে তারা পৃথিবীর সবকিছুকে ছাপিয়ে শুধুই নিজেদের মাঝে হারিয়ে যাবে।