ফাহমিদা নবী :এ দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। ‘এক মুঠো গান’, ‘এক মুঠো গান-২’, ‘দুপুরের একলা পাখি’, ‘মনে কি পড়ে না’, ‘আমার বেলা যে যায়’, ‘আকাশ ও সমুদ্র ওপার’, ‘স্বপ্ন গল্প’, ‘ছাত্র দেয়াল হঠাত্ খেয়াল’, ‘পরস্পর’, ‘ফড়িং’, ‘তুমি কি সেই তুমি’, ‘এক চাঁদ ভালোবাসা’, ‘নিছক স্বপ্ন’, ‘সেলিব্রেটিং লাইফ ১,২,৩ এবং’, ‘আমি আকাশ’সহ বেশ কিছু অ্যালবাম রয়েছে তার। আজ এই গুণী সংগীতশিল্পীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
