আজ রাত ৯টা ৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে সাপ্তাহিক আয়োজন ‘সেতু বন্ধন’। আর এ পর্বে ‘সেতু বন্ধন’-এর সেটে উপস্থিত থাকবেন এ সময়ের ব্যস্ত মডেল আইরিন এবং পরিচালক রেদওয়ান রনি। মডেলিং, ছোটপর্দার কাজ ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয়েছে অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর তারেক এবং অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেন লুত্ফর হাসান।
